চলুন একনজরে দেখে নিই iPhone 18 সিরিজে কোন কোন নতুন ফিচারস যোগ হতে চলেছে।
Under Display Face ID
সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে under-display Face ID। অর্থাৎ, Face ID-এর সব সেন্সরই স্ক্রিনের নিচে লুকানো থাকবে কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যাবে না।ভাবুন তো ফোন আনলক হচ্ছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না সেন্সরটা কোথায় আছে।
এটা শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, এটা অ্যাপলের ভবিষ্যত দর্শনের নিখুঁত উদাহরণ।
New Surprise in Design
তথ্য অনুযায়ী front cutout elimination ধীরে ধীরে বাস্তব হতে চলেছে। পুরো Dynamic Island হয়তো আর থাকবে না অথবা অনেকটাই ছোট হয়ে যাবে। সামনে শুধু একটা ছোট pinhole front camera, সম্ভবত top-left corner-এ।ফলে পরিষ্কার edge-to-edge display দেখা যাবে।iPhone এর ডিজাইন বরাবরই গ্রাহকের মনে আলাদা জায়গা করে নিয়েছে তাই এবার ও তার ব্যতিক্রম হয় দেবে না অ্যাপল।এছাড়া তারা আরো নতুন টেকনোলজি যেটা যোগ করতে চলেছে সেগুলি হলো TrueDepth under screen আর display-embedded sensors এই দুটো শব্দ ভবিষ্যতের আইফোনের ভিত্তি হতে চলেছে।এতে অ্যাপল নিরাপত্তা বা ফিচার কমাচ্ছে না, বরং সবকিছু এমনভাবে লুকিয়ে রাখছে যাতে ফোনটা দেখতে আরও প্ন্যাচারাল লাগে।
Small Display On the Back besides rear camera
এমনও গুঞ্জনও শোনা যাচ্ছে যে অ্যাপল এবার তাদের নতুন iPhone 18 সিরিজে rear camera display নিয়ে আসতে চলেছে।এখনই হয়তো ফোনের মধ্যে বিল্ট-ইন নয়, কিন্তু accessory tech হিসেবে পিছনের ক্যামেরার পাশে ছোট স্ক্রিন ব্যবহার করার ধারণা জনপ্রিয় হচ্ছে। এতে সেলফি তোলার সময় বা ভিডিও রেকর্ডিংয়ে ফ্রেম দেখা, কন্ট্রোল করা অনেক সহজ হবে।ভবিষ্যতে অ্যাপল যদি এটা ইনবিল্ট করে, তাহলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আইফোন আরও শক্তিশালী ও জনপ্রিয় হয়ে উঠবে।
Smart Camera
iPhone এর ক্যামেরা নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা ক্যামেরা নিঃসন্দেহে আরো শক্তিশালী করবে নিজের পজিশন ধরে রাখার জন্য।শোনা যাচ্ছে, অন্তত একটি rear camera-তে যোগ করতে পারে variable aperture যার মানে, আলো অনুযায়ী ক্যামেরা নিজে থেকেই মানিয়ে নেবে আলো কম হলে তার মতো এডজাস্ট করে আরো ভালো এবং ডিটেইল প্রদান করতে সক্ষম হবে।এর সঙ্গে যোগ হবে advanced camera controls, যেটা আইফোনের লুককে আরও প্রফেশনাল করবে।
All-Screen is another step on the iPhone
iPhone নির্মাতা সংস্থা অ্যাপল কোনোদিনই হঠাৎ করে বিশাল কিছু পরিবর্তন করে না তারা ধীরে ধীরে ধাপে ধাপে পরিনত করতেই বিশ্বাসী তাই বলাই যায় এই সবকিছু মিলিয়ে অ্যাপল আস্তে আস্তে all-screen iPhone design-এর দিকে এগোচ্ছে।এক ঝটকায় সব বদলে ফেলার বদলে, তারা ধাপে ধাপে ডিজাইনকে পরিণত করছে। আর এই পথে iPhone 18 Pro হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ।তারা এখন পাখির চোখ করে রেখেছে সুদূর ভবিষ্যতের iPhone 20 স্বপ্নকে।
আর যদি সেটা সত্যি হয়, তাহলে ইতিহাসে লেখা থাকবে এই যাত্রার শুরুটা হয়েছিল iPhone 18 Pro দিয়ে।
1 Comments
Same sm design in all series
ReplyDelete